শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাজস্থলীতে পাথর বোঝায় ট্রাক উল্টে সড়কে যান চলাচল ব্যাহত

৪৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকায় পাথর বোঝাই ট্রাক-সড়কের মাঝ পথে উল্টে গিয়ে সড়কের দুই পাশের যান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের লংগদু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার সীমান্ত সড়কের ফারুয়া ও ধুমধুমিয়া রাস্তার কাজে ব্যবহারের জন্য এ পাথর আনা হচ্ছিলো। দুর্ঘটনাবসত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝপথে পড়ে যায়। ফলে সড়কের মাঝ পথে ট্রাকটি পড়ে থাকায় বড় গাড়ী চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে। সড়কের এক পাশ দিয়ে কোন রকম মোটর সাইকেল চলাচল করছে। এ ব্যাপারে সড়ক এ জনপদের সহকারি প্রকৌশলীর মোবাইল ফোনে একাধিক বার ফোন দেওয়ার পর তিনি ফোন রিসিভ করেনি। অপর দিকে যানচলাচলে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যান ২৬ ইসিবির সেনাবাহিনীর সদস্যরা।