শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরা

উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাটিরাঙ্গায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের শীতবস্ত্র বিতরণ

৮৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্যোগে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, মাটিরাঙ্গা আদর্শ উপজেলা ও কলেজ শাখা যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা উপজেলাধীন ৫নং বেলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুদ্ধকুমার পাড়ায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব।

এসময় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডলি ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিগেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় সভায় বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, উপজেলা কার্বারী এসোসিয়েশনের যতীন বন্ধু ত্রিপুরা, স্থানীয় মহিলা কার্বারী মানসি রোয়াজা, মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি অনিতা ত্রিপুরা ও সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা , বেলছড়ি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সজীব ত্রিপুরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বেলছড়ি উপশাখার টিএসএফ এর নেতৃবৃন্দ।