শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরু

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৪১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শাপলা চত্বর ঘুরে পৌর টাউনহল প্রাঙ্গনে চেতনা মঞ্চে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে এবং নিরবতা পালন শেষে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধরী, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা, খোকনেশ্বর ত্রিপুরা, শুভ মঙ্গল চাকমা, শতরূপা চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে. এইচ. ইসমাইল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা, সদর উপজেলা মহিলা আওমী লীগের সভাপতি সুইচিং থুই মারমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসা মারমাসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।