শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

১০৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা’র সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন খন্দকার প্রমুখ বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম পাড়ি দিয়ে স্বাধীনতা অর্জন করে একই সাথে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুদন চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।