শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পাহাড়ি ভাতা প্রদানের দাবীতে বান্দরবানে শিক্ষক কর্মচারীদের সংবাদ সম্মেলন

১১৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে বেসরকারি শিক্ষক কর্মচারীদের পাহাড়ি ভাতা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। সোমবার (৯জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।

সম্মেলনের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি ক্যসিংমং মেহ্রী মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

বক্তারা বলেন,বান্দরবানের ৭টি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫৪টি কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে পায়নি কোন শিক্ষক পাহাড়ি ভাতা। এর ফলে দুর্গম এলাকায় শিক্ষকতা হয়ে পড়েছে সমস্যা সম্মুখীন। যাতায়াত থেকে শুরু করে চিকিৎসা ভাতা না পাওয়াতেই হতাশ প্রকাশ করেন শিক্ষক মন্ডলী।

বক্তারা আরো বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে উর্দ্ধগতি কারণে শিক্ষকদের জন্য দুরুহ হয়ে উঠেছে। সরকারী নিয়ম অনুযায়ী বেতন পেলেও আমাদের কাছ থেকে ১০% কেটে রাখা হচ্ছে বলে দাবী শিক্ষকদের। এই অবস্থায় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের পাহাড়ী ভাতা ৩০% প্রদানের পাশাপাশি সরকার প্রতি শিক্ষক কর্মচারীদের পাহাড়ী ভাতা প্রদান করা দাবী জানানো হয়।

সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সভাপতি তারেক উর রহমান, জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিতোময় বড়ুয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ঈমাম আলী, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মিনারুল হকসহ শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।