শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতকম্বল বিতরণ

৪০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

আলীকদমে জেলা পরিষদের ব্যবস্তাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় জি আর খাত হতে উপজেলার গরীব অসহায় ও দুঃস্থ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় ২নং চৈক্ষ্যং ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে এই কম্বল বিতরণ উদ্ধোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।

এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান ২নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উনুমং মার্মা,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ নেতা কর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শীতার্ত মানুষের মাঝে শীতকম্বল বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি বলেন,বান্দরবান জেলা পরিষদের সদস্য বাবু দুংড়িমং মার্মা বলেন এই শীতকালীন সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শীতকম্বল করা হচ্ছে বলে তিনি জানান।

জেলা পরিষদের সদস্য আরও বলেন,মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দিক নির্দেশনায় অত্র উপজেলার ৪টি ইউনিয়নে ৯৭১টি শীত কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের দুঃস্থ অসহায় জনসাধারণের মাঝে ২৪৩টি শীত কম্বল বিতরণ করা হয়েছে এবং বাকি ৩ টি ইউনিয়নেও শীত কম্বল বিতরণ করা হবে।