শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

মাটিরাঙ্গায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সূচনালগ্নে পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা, কলেজ পৌর ও সদর ছাত্রলীগের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন।

দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক আবু তালেব এর নেতৃত্বে ছাত্রলীগের এক আনন্দ র‌্যালি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা শুরু হয়।

সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, সাবেক ছাত্রনেতা ও মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল বলেন, দেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে। মাটিরাঙ্গা উপজেলার ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশের’ নেতৃত্ব দেবে ছাত্রলীগ, ৭৫তম বর্ষপূর্তিতে এটিই আমাদের সংকল্প।

ছাত্রলীগের প্রতিটা কর্মীদের নিজেদের কে যোগ্য হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন বলেন, দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে ছাত্রলীগ কে বিশেষ ভুমিকা পালন করতে হবে কোন অপশক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেয়া যাবে না। সেজন্য ছাত্রলীগ কে সজাগ ও সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করার আহবান জানান । পরে কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ হারুন মিয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।