শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

বান্দরবানে ৭৫তম ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান উদযাপিত হয়েছে ৭৫ তম ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (৪ জানুয়ারি) সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এই বার্ষিকী পালন করা হয়।

এর আগে রাজার মাঠ প্রাঙ্গণে হতে আনন্দ র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এসময় র‌্যালীতে যোগ দেন আওয়ামীলীগের নেতাকর্মীসহ ছাত্রালীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান রাজনৈতিক কর্মীরা। পরে বঙ্গবন্ধু মঞ্চে শুরু হয় আলোচনা সভা।

সভায় জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ মারমা পুলু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী।

বক্তারা বলেন, ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস মহামারীকালেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে শেখ হাসিনা হাত শক্তিশালী করতে ছাত্রলীগ মাঠে মাঠে কাজ করে যাচ্ছে।

সভায় আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সানশুল ইসলাম, সাবেজ ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগসহ রাজনীতির অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।