শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

১১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পলাশপুর জোন, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি ) বিকালের দিকে পলাশপুর জোন, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

পলাশপুর জোন (৪০ বিজিবি) এ টুর্নামেন্টের আয়োজন করে। গোমতী বি কে উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে অত্র জোনের আওতাধীন ছয়টি দল অংশগ্রহন করে।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বড়নাল ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে গোমতি ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে।

ক্রীড়াঙ্গন যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দুরে রাখার পাশাপাশি উৎফুল্ল মন ও শরির গঠনে সহায়ক ভূমিকা পালন করে। উক্ত টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে পলাশপুর জোন এলাকায় ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে। সেই সাথে যুব সমাজ খেলাধুলার সাথে জড়িত থাকার কারণে সামাজিক নানা অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ, বড়নাল ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, আমতলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন ও গোমতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন লিটন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।