শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটিতে ৬ দিনের মাথায় তিন অপহৃত শ্রমিক উদ্ধার

৯৯

॥নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলার তারাবুনিয়ায় এমএনসি নামক ইটভাটা থেকে অপহৃত তিনজন ইটভাটার শ্রমিককে ৬ দিনের মাথায় উদ্ধার করলো পুলিশ। সোমবার ভোরে (০২ জানুয়ারি) চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকা থেকে তিন অপহৃতকে উদ্ধার করা হয়েছে বলে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ ডিএসবি,রাঙ্গামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম এবং কাপ্তাই সদর সার্কেল রওশন আরা রব প্রমুখ।

অপহরণকৃত ভিকটিম তিনজন শ্রমিক হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার গাজী তাহেরের ছেলে মোঃ জিয়াউর রহমান জিকু (২৮), নোয়াখালী সদরের মৃত রহমত উল্লাহর ছেলে আহসান উল্লাহ (৪৫) ও মোঃ মোসলেম উদ্দিন (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার এমএনসি নামক ইটভাটা থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে তিন ইটভাটার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে এমএনসি ইটভাটার মালিক মোঃ ফারুক বাদী হয়ে অপহরণ সংক্রান্ত কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন অপহরণকারী দল তিন শ্রমিকের মুক্তিপন হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করে। সেই সূত্র ধরে কাউখালী থানার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে

গত শনিবার (৩১ ডিসেম্বর) কাপ্তাই উপজেলার লিচুবাগান এলাকা থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন,ক্যমং মারমা (২২) এবং উক্যওয়াই মারমা (২০)। পরে অপহরণকারী দুইজনের তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে কাউখালী থানার পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার উপজেলার কলমপতি ইউনিয়নের ডাবুইন্যাছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত তিন শ্রমিককে হাটহাজারীর চৌধুরী হাট এলাকায় রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করতে সক্ষম হন।

অপহৃতরা জানান, রাতে তাদের ঘুম থেকে তোলে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে নিয়ে যায়। পরে তাদের মারধর করে বিভিন্ন স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তারা জানতে চাইলেন,আপনারা কারা? সন্ত্রাসীরা বলে তারা ভিতরের পার্টি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের স্থান চিহ্নিত করে ৩০ সদস্যেও পুলিশের একটি টিম নিয়ে উপজেলার ডাবুইন্যাছড়া এলাকা অভিযান পরিচালনা করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত তিন শ্রমিককে হাটহাজারীর চৌধুরী হাট এলাকায় রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। তিনি আরো জানান, অন্যান্য আসামীদের গ্রেফতারের তাদের অভিযান অব্যাহত রয়েছে।