শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

পানছড়িতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন

১২১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

তথ্য পেলে জনগন, নিশ্চিত হবে সুশাসন শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মোঃ সালাহ উদ্দিন সহকারী পরিচালক (প্রশিক্ষন) তথ্য কমিশন ,ঢাকা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুপন চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামসহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মীগন, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ,আনন্দজয় চাকমাসহ সদস্য সদস্যা ও সচিবগন অংশ গ্রহন করেন।

এসময় দিনব্যাপি কর্মশালায় তথ্য অধিকার আইনের আওতায় তথ্য আদান-প্রদান ও কি কি বিধিবিধান আছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।