শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

লংগদুতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন

১৩৬

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন ও সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ডিসেম্বর), লংগদু উপজেলার মাইনীমুখ ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের (সাবেক রাবেতা হাসপাতাল) রেস্টহাউজ প্রাঙ্গনে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইবনে সিনা ট্রস্টের ডাইরেক্টর-ঢাকা এডমিন মোঃ আনিছুজ্জামান।

ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদুর প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহিন এর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডাইরেক্টর এন্ড সেক্রেটারি মোঃ নুরুল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি। বক্তব্যে তিনি বলেন, ইবনে সিনা ট্রাস্ট লংগদুর ভিতরে অনেক সুন্দর পরিবেশ। ক্ষতিপূরণ দিয়ে আর্তপীড়িতদের জন্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। জরুরী চিকিৎসার জন্য আধুনিকমানের যন্ত্রপাতির প্রয়োজন তাই ডিজিটাল এক্স-রে মেশিন সংযোগ উদ্বোধন করা হচ্ছে। যা অত্রাঞ্চলের গরীব মানুষের চিকিৎসার জন্য খুবই সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, লংগদু সেনা জোনের আরএমও ক্যাপ্টেন জোবায়ের, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন এলাকার পল্লি চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

এরপরে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদুর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের ক্রেস্ট উপহার দিয়ে সন্মাননা প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করেন।