শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

হালদা নদী রক্ষা কমিটি ও আইডিএফ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২০৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক সহযোগিতায় ও হালদা নদী রক্ষা কমিটি ও আভডিএফ’র উদ্যোগে হালদার উজান খাগড়াছড়ির মানিকছড়ির অংশে বসবাসরত এলাকার একশ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরনী কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে মানিকছড়ি প্রেসক্লাব মিলনায়তনে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মানিকছড়ি সরকারি কলেজের শরীরচর্চা প্রভাষক মোঃ মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ১নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইদ্রিস ইসলাম বাচ্চু, ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলাম, শাহানাজ পারভিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, একতা যুব সংঘ’র সভাপতি এসএম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইউছুফসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় যৌথভাবে কাজ করছে হালদা নদী রক্ষা কমিটি ও আইডিএফ। ২০২০ সালের দিকে হালদার উজান মানিকছড়ি অংশে তামাকের চাষাবাদ কমে গেলেও বর্তমানে আবারও ব্যাপাক আকারে তামাকের চাষাবাদ শুরু করেছে স্থানীয় কৃষকরা। তামাকের বিকল্প জীবিকায়নের লক্ষে আইডিএফ বিভিন্ন সময়ে কৃষকদের নানা প্রণোদনা দিয়ে আসলেও তামাকের চাষাবাদ বন্ধ করা যায়নি। প্রণোদনার অংশ হিসেবে হালদার উজান মানিকছড়ি অংশের বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়নের অন্তর্গত গোরখানা, ছুদুরখীল, আসাদতলী, কালাপানিসহ বেশ কিছু এলাকায় বসবাসরত অসহায় একশ শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরন করেছে হালদা নদী রক্ষা কমিটি ও আইডিএফ।