শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

আগে অস্ত্র ত্যাগ করুন, এরপর শান্তি চলে আসবে: দীপংকর তালুকদার

৭৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, আগে অস্ত্র ত্যাগ করুন, এরপর শান্তি চলে আসবে। অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ে শান্তি আসবে না। । শুক্রবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৫তম সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেতাদের হত্যা করছেন। পাহাড়ে অরাজকতা করছেন। আবার শান্তির কথা বলেন। আ.লীগ সরকার আন্তরিকতার সাথে চুক্তির বেশিরভাগ ধারা বাস্তবায়ন করে ফেলেছে। বাকী ধারাগুলো বাস্তবায়ন হবে। এটা একটা চলমান প্রক্রিয়া।

তিনি আরও বলেন, পাহাড়ে আজ উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক সবগুলো স্থানে উন্নয়ন হয়েছে। আ.লীগ ইতিহাস সৃষ্টি করেছে। এই উন্নয়ন ইতিহাসে ঠাঁই হয়ে থাকবে।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি রিজয়নের রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি, রাঙ্গামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মীর আবু তৌহিদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।

এর আগে দিবসটি উপলক্ষে শহরের কলেজ গেইট এলাকা থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে মিলিত হয়।