শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া

৫১

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় মহালছড়ি বাজারে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহালছড়ি সেনা জোন ও বাজার সেচ্ছাসেবক কমিটির সমন্বয়ে একটি যৌথ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মহালছড়ি জোন সদরের অগ্নি নির্বাপক দল এবং বাজার স্বেচ্ছাসেবক দলের যৌথভাবে দ্রুততম সময়ে অগ্নি নির্বাপন এবং অগ্নি নির্বাপক সরঞ্জামাদির সঠিক ব্যবহার করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। এছাড়াও, এই মহড়ায় স্থানীয়দের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জরুরী অবস্থায় করণীয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

মহড়া চলাকালীন সময়ে মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া মহালছড়ি বাজারের সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং যে কোন জরুরী অবস্থায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এসময় তিনি বলেন, মহালছড়ি বাজার এই উপজেলার একটি বৃহত্তর ও ব্যস্ততম বাজার হওয়ায় এর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালছড়িতে কোন ফায়ার সার্ভিস না থাকায় যে কোন দুর্ঘটনা প্রতিরোধে সেনা জোন দ্রুততম সময়ে সাড়া দিতে সক্ষম।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ৬ পিবিএন কর্মকর্তা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, খাগড়াছড়ি জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, ইউনিয়ন ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।