শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাই সুইডিশ মাদরাসার ২১তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

৮৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই সুইডিশ মাদরাসার ২১তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর হতে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিম খানার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, বিএসপিআই অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল মতিন হাওলাদার। প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামিক অর্থনীতিবিদ আল্লামা মুফতি ওবাইদুল্লাহ্ হামযাহ্। বিশেষ বক্তা ছিলেন, বিশিষ্ট লেখক গবেষক হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন, হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন হাবিবী, হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমানসহ অন্যান্য ওলামায়েকেরামগণ। এর আগে মাদরাসার দুই হাফেজ কুরআন খতম করায় মাথায় পাগড়ী পরিধান করা হয়। এসময় মাদরাসার পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেনসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।