শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

২০৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১লক্ষ টাকা জরিমানা ও আরেকজনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ছুদুরখীল এলাকায় উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার ছুদুরখীল ও যোগ্যাছোলা ইউনিয়নের বেশ কিছু স্থানে এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, হালদা খালের উৎপত্তিস্থল রামগড়-বাটনাতলী খাল থেকে বালু উত্তোলন করছে। এ সময় যোগ্যাছোলা ইউনিয়নের চাকমাপড়া এলাকার খালের পাড় থেকে অবৈধ বালু উত্তোলন করায় মোঃ সুমন (৩৬) নামের একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে ছুদুরখীল এলাকায়ও অবৈধ বালু উত্তোলনের দায়ে মোঃ শহিদুল ইসলাম (৪১) নামের আরেকজনকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১লক্ষ টাকা জরিমানা ও আরেক জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে উপজেলার যেকোনো স্থানে অবৈধ বালু উত্তোলন করা হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।