শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরা

কাপ্তাই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ

৭৫

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

গত সোমবার কাপ্তাই নতুনবাজার ও কার্গোর নিচে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নতুনবাজার বণিক কল্যাণ সমিতি কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত ইয়াছিন, নাছির ও রুবেলকে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে জনপ্রতি ১০হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। আর্থিক অনুদান প্রদান করেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও ৪নংইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, সম্পাদক আকতার আলম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এম. নুরু উদ্দিন সুমনসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।