শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

আর্থ-সামাজিক উন্নয়নে ইউনিসেফের ভূমিকা প্রশংসনীয়

জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল

৯২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন জাতিসংঘ প্রতিনিধিদল একটি। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় জাতিসংঘ প্রতিনিধিদলটি পৌঁছলে এসময় চেয়ারম্যান, ভাইসসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), বোর্ডের সদস্য প্রশাসন ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ (যুগ্ম সচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব)সহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জাতিসংঘ আবাসিক কো-অর্ডিনেটর গিউইন লেউস, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি, ইউএনএফপিএ কান্ট্রি রিপ্রেন্টেটিভ, এফএও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউনিসেফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউরোপিয়ন ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান, ইউকে হাই কমিশনার, নরওয়ে রাষ্ট্রদূত এবং ইউনিসেফ ও ইউএনডিপি’র আঞ্চলিক প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরিচিত পর্ব শেষে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) এর সঞ্চালনায় বোর্ডের উপ পরিচালক মংছেনলাইন রাখাইন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা পর্বে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেন। এসময় প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং সুন্দর আয়োজনের জন্য বোর্ড প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা স্বাগত বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকান্ড, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত বিরূপ প্রভাবগুলোর সাথে সামাঞ্জস্য রেখে দুর্যোগ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বিস্তারিত উপস্থাপন করেন।

চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। বিশেষ করে রাঙ্গামাটির কাপ্তাই লেককে কেন্দ্র করে যদি পর্যটন উন্নয়ন করা যায় তাহলে লেক নির্ভর এখানে বিভিন্ন পেশাজীবি মানুষ উপকৃত হবে এবং আর্থিকভাবে লাভবান হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনিসেফের ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আওতায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান শীর্ষক প্রকল্পটি ইউনিসেফের সহায়তায় চলমান রয়েছে, যা আগামী ৩০জুন, ২০২৩ সালে সমাপ্ত হতে যাচ্ছে। প্রকল্পটি সমাপ্ত হওয়ার পর যাতে অব্যাহত থাকে সেজন্য ইউনিসেফ এর নিকট তিনি আন্তরিকভাবে সহযোগিতা কামনা করেন।