শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রোয়াংছড়িতে ২৫০জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি বীজ বিতরণ

৮৪

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২টি ইউনিয়নের ১১৪জন প্রান্তিক কৃষকে কৃষি বীজ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রোয়াংছড়ি ও আলেক্ষ্যং ইউনিয়নে এ বীজ প্রদান করা হয়।

এসময় জনপ্রতি ২কেজি হাইব্রিড ভুট্টা বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার, ১কেজি হাইব্রিড সূর্যমুখীর বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার এবং ১কেজি সরিষা বীজ ও ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সারসহ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার প্রদান করা হয়েছে।

কৃষি প্রণোদনার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা প্রমূখ।

বিতরণকালে কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা জানান, আজকে দুইটি ইউনিয়নের মোট ১১৪জন কৃষকের প্রণোদনা প্রদান করা হয়েছে। আগামীকাল আরো ২টি ইউনিয়ন তারাছা ও নোয়াপতং ইউনিয়নের মোট ১৩৬জন কৃষকদের কৃষি প্রণোদনার প্রদান করা হবে। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী তার বক্তব্যে আগামী দিনে দুর্যোগ মোকাবেলা করতে জমি অনাবাদি না রেখে চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ দেন।