শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

দীঘিনালায় বাল্য বিবাহ মাদকে লাল সবুজ কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা

৮৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদক ও বাল্য বিবাহকে লাল সবুজ কার্ড দেখিয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর,) সকাল ১০ টায় উপজেলার অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শপথও নেয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম। কালেক্টরেট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, অনার্থ আশ্রয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও অর্থ সম্পাদক শাহাদাত হোসেন।

সকাল নয়টা ৪৫ মিনিটে বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়। শুরুতে সবাই শপথ নেয়। তারপর সব ধরনের মাদক ও ধূমপানকে প্রতীকী লাল সবুজ কার্ড দেখায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, মাদক, ইভটিজিং থেকে বিরত ও ছেলেরা ২১ এবং মেয়েদের ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম।

উল্লেখ্য, সংগঠনটি শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত হচ্ছে। ২০১১ সাল থেকে সারাদেশে সদস্যরা প্রতি মাসে ১০ টাকা বাঁচিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী প্রচারণা চালাচ্ছেন সংগঠনটি। বর্তমানে সংগঠনের সাড়ে ৩ হাজার সদস্য রয়েছে, তারা সকলেই শিক্ষার্থী।