শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গুইমারায় রবি মৌসুমে কৃষকদের মাঝে সরিষা, ভূট্টা, সূর্যমুখীর বীজ ও সার বিতরণ

১০৩

॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, ভূট্টা ও সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ নভেম্বর)সকালে গুইমারা উপজেলার তিন টি ইউনিয়নের মোট ২৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। তার মধ্যে ১৫০জন কৃষকের মাঝে সরিষা বীজ, ১০০ জন কৃষকের মাঝে ভূট্টা বীজ ও ২০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়, এবং২৭০ জন কৃষকের মাঝে ২০কেজি করে সার বিতরণ করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাচ্ছেম বিল্লাহ সভাপতিত্বে উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু মেমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস। তিন টি ইউনিয়নের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও সাংবাদিক বৃন্দ।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে কোনো জমি পতিত না রেখে নিয়মিত চাষাবাদ করার লক্ষ্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ,প্রশিক্ষণ ও সঠিক পরামর্শ দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দেরকে উৎসাহিত করে কৃষিজাত পণ্য উৎপাদনের মাধ্যমে বৃদ্ধি করা।