শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

বেহাল দশা কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স’মিল সড়কের

১৪১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

সংস্কারের অভাবে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স’মিল পর্যন্ত সড়কের বেহাল দশায় দুর্ভোগ পেহাতে হচ্ছে এলাকাবাসীকে। জানা যায়, কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স’মিল ব্রিক সলিং সড়কটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। সংস্কারের অভাবে সড়কটির ইট, পাথর উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন, স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীসহ  শত শত লোকজন যাতায়াত করে। ফলে এটি সংস্কার না হওয়ায় যাতায়াতে হরহামেশা দুর্ভোগে ভুগছে এলাকাবাসী।

এলাকার নিজাম উদ্দিন, স্কুল শিক্ষার্থী সৌরভ ও আয়শা জানান, এ পথ দিয়ে আমাদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। জরুরিভাবে এ সড়কটি সংস্কার করা প্রয়োজন।

এ বিষয়ে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, এ সড়কটি সংস্কারের বিষয়ে প্রকল্প দেয়া হয়েছে। বাজেট আসলে এটি সংস্কার করা হবে।