শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরা

লামায় অতিরিক্ত মদ পানে গ্রাম পুলিশের মৃত্যু

৭৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় সাবেক এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড অংহ্লারী মার্মা পাড়াস্থ রাস্তা থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত মংফুচিং মার্মা (৪৮) একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াংছা ক্যাচিং পাড়ার মংক্যাচিং মার্মার ছেলে। স্থানীয়রা ধারণা করেন, গতরাতে অতিরিক্ত মদ পান করার কারণে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মৃত মংফুচিং মার্মা গতরাত ৯টায় অংহ্লারী মার্মা পাড়ায় এসে অতিরিক্ত মদ পান করেন। এলোমেলো কথা বলতে এবং মাতলামি করতে দেখা যায়। পরে এলাকাবাসী সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে পাড়ার পাশে প্লাস্টিকের বস্তা বিছিয়ে শুয়ে আছে। অনেক ডাকাডাকির পর না উঠায় এলাকার লোকজন কাছে গিয়ে দেখে তিনি মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৭নং ওয়ার্ড মেম্বার জিয়াবুল ইসলাম বলেন, সাবেক গ্রাম পুলিশ মংফুচিং মার্মা অতিরিক্ত মদ পান করত। এই কারণে তার চাকরিও চলে গিয়েছিল।

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে নিহতের লাশ শেষকার্য্য সম্পাদনের জন্য পরিবারের লোকজনের কাছে দেয়া হয়েছে। এটি অপমুত্যু হিসেবে রেকর্ড করা হয়।