শিরোনাম
দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাই

নানিয়ারচরে পর্যটন দিবস পালিত

১০৬

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে পর্যটন দিবস পালিত হয়েছে। ‘পর্যটনের নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে একটি র‌্যালি বের করা হয় এবং র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হালদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন, উপজেলার পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বিভিন্ন খাতে। সেই খাতগুলোতে আগামীতে আরো সৌন্দর্য মণ্ডিত করে তোলার জন্য সকলকে নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করার আহবান জানান।