শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

কাপ্তাইয়ে বিশ্ব পর্যটন দিবস পালন

১২৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পর্যটনের নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করে নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই থানার উপ পরিদর্শক ফারুক আহমেদ ও কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন।

বক্তারা বলেন, কাপ্তাইয়ে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। শান্তিশৃঙ্খলা থাকলে পর্যটনে ভরপুর হবে।এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব।