শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৯টি পূজা মন্ডেবে আর্থিক সহযোগীতা প্রদান

১৩৫

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার ৯টি পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের কাছে দীঘিনালা জোনের পক্ষ নগত অর্থ সহযোগীতা করা হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় দীঘিনালা জোন সদরে ৪ই বেঙ্গল দি বেবী টাইগার্স পক্ষ থেকে উপজেলার ০৯ টি পূজা উদযাপন কমিটির প্রতিনিধি হাতে দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ, পিএসসি’র পক্ষে নগত অর্থ সহযোগীতা বিতরণ করেন দীঘিনালা জোনের জোনাল স্ট্যাফ অফিসার মেজর মোঃ কাওসার রাশেদ সফল।

এ সময় উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার নারায়ন মন্দির, মধ্য বোয়ালখালী রাধা মাধব সেবা মন্দির, সুধির মেম্বার পাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির, পোমাং পাড়া বিষ্ণু মন্দির, বাবুছড়া শ্রী শ্রী রাধা মাধব মন্দির, রশিক নগর শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী ০৯ মাইল দূর্গা মন্দির সহ ০৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।