শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

কাপ্তাইয়ে রাইখালীতে ১ কোটি ৭৭লাখ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

৪৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে ১ কোটি ৭৭লক্ষ টাকার মসজিদ, মন্দির ও বিহার সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাইখালীতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে ৯০ লক্ষ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলাধীন নারানগিরি রায় সাহেবের বৌদ্ধ বিহার নির্মাণ, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ির গীতা শিক্ষা ভবন নির্মাণ, ৩২ লক্ষ টাকা ব্যয়ে নারানগিরিমুখ মসজিদুল আকসা ভবন নির্মাণ ও ২০ লক্ষ টাকা ব্যয়ে ড্রাগন স্পোটিং ক্লাব নির্মাণ। যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশনায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।

উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ড.ইফতেকার আহমেদ (যুগ্ন সচিব), রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিৎ তনচংগা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকল্প উদ্বোধন শেষে নারানগিরি রায় সাহেবের বৌদ্ধ বিহারে এক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন, রায়েব সাহেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রদক্ষ ভিক্ষু। এসময় চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের সহ বিভিন্ন বিহারের ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে। এবংএ উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে। তিনি আরো বলেন, আমাদের পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে রাঙ্গামাটি, বান্দরবান খাগড়াছড়িসহ সব পার্বত্য অঞ্চলে সকল ধর্মের মানুষের জন্য সমানতালে চলছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা নয়, সম্পদে পরিণত হবে। এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। এটা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অনেক প্রাপ্তি, বলে তিনি মন্তব্য করেন। এছাড়া খু্বু শীঘ্রই অসমাপ্ত কাপ্তাইয়ের রাইখালীসহ সব জায়গার উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হওয়ার আশ্বাস প্রদান করেছেন তিনি।