শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

বান্দরবানে মাসব্যাপী বানিজ্য মেলার উদ্বোধন

৮৪

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের উইম্যান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ডিপিএস এর উদ্যেগে দেশের নারী উদ্যেক্তাদের অংশগ্রহনে মাসব্যাপী বানিজ্য মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক মাঠ প্রাঙ্গনে মাস ব্যাপী বানিজ্য মেলার অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় জেলা উইম্যান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ডিপিএস আয়োজনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা উইম্যান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি লাল ছানি লুসাই।

এবারের বানিজ্য মেলায় অনুষ্ঠানে জেলায় উদ্যেক্তা নারীরা ৪০টির মতন বিভিন্ন ষ্টল মাধ্যমে অংশগ্রহণ করেন।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী হাত ধরে যেমন দেশকে যাভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তেমনি আজ সারাদেশের নারীরা উদ্যেক্তা হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান পর্যায়ের নারীরা দেশ চালাচ্ছে। প্রত্যেক অফিসে, কার্যালয়ের নারীরা নেতৃত্ব দিচ্ছে। এগিয়ে যাচ্ছে দেশ। আগামীতেও এই নারীরায় দেশকে বড় একটি পর্যায়ের নিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈলা, পৌর মেয়র ইসলাম বেবী, উপজেলার চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।