শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়ি বিজিবি‘র সেক্টর আন্ত: ব্যাটলিয়ন কুস্তি প্রতিযোগীতা উদ্বোধন

৮২

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি ৩ দিন ব্যাপি সেক্টর আন্ত: ব্যাটালিয়ন কুস্তি প্রতিয়োগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮সেপ্টেম্বর) সকাল ১০টায় বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সেক্টর আন্ত: ব্যাটালিয়ন কুস্তি প্রতিয়োগিতা-২০২২ খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে ইনডোরে আয়োজিত খাগড়াছড়ি সেক্টর আন্ত: ব্যাটালিয়ন কুস্তি প্রতিয়োগিতা সেক্টর কমান্ডার এর পক্ষথেকে উদ্বোধন করেন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি।

তিনদিন ব্যাপি কুস্তি প্রতিযোগীতায় মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়ন, পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন, বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন, খাগড়াছড়ি সেক্টর ৩২ বিজিবি ব্যাটালিয়ন এর ৮০ জন কুস্তি খেলোয়ার অংশ গ্রহন করবেন।

উদ্বোধনি অনুষ্ঠানে বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, ‘ খেলাধূলা মানুষে মানুষে জাতিতে জাতিতে জন্ম দেয় ভ্রাতৃত্ববোধ, খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস ও মনোবল প্রকাশ পাবে। সেই সাথে খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্যই এ ধরবেন প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে।’ এছাড়াও উদ্বোধনি অনুষ্ঠানে খাগড়াছড়ি সেক্টর ও অধীনস্থ ইউনিট সমূহের বিভিন্ন পদবীর কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।