শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

মানিকছড়িতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৮৮ জন

৮৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

২০২২ সালের এসএসসি ও সমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ বছর মানিকছড়ি উপজেলার তিনটি কেন্দ্রে সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডেও আওতায় মোট ১ হাজার ১৮৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার এই তিনটি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৭৫ জন, তিনটহরী উচ্চ বিদ্যালয়ে ১৮২জন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৮১জন, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সংখ্যা ১০৫জন, বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সংখ্যা ৩৮জন, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১২জন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ১৯৫জন, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের ৯০জন, গাড়ীটানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৯জন, দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ১৫১ (সাধারণে ১১৯ ও ভোকেশনালে ৩২) জন, মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসার ৪১জন ও গাড়ীটানা দাখিল মাদরাসার ৪১জন এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী জানিয়েছেন, বিগত বছরের ন্যায় এবারও উপজেলার তিনটি কেন্দ্রেই এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের কেন্দ্র সচিব’র দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সন্তোষ কুমার চৌধুরী, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব’র দায়িত্বে রয়েছেন বড়ডলু উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ ও দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রের কেন্দ্র সুপার হিসেবে দায়িত্বপালন করবেন প্রতিষ্ঠানটির দায়িত্বরত সুপার মো. বেলাল উদ্দিন। তারা সকলেই আগামী (১৫ সেপ্টেম্ববর) বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন। তবে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা পরীক্ষার টেবিলে বসতে পেরে তাদের মাঝে যেমন উৎসাহ কাজ করছে তেমনি অভিভাবক ও শিক্ষকদের মাঝেও এক ধরণের আনন্দ কাজ করছে বলে জানিয়েছেন একাধিক ছাত্র-শিক্ষক ও অভিভাবক।