শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

পাহাড়ের ঝিড়িতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

১১২

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানের লামায় রাবার বাগান কোম্পানি কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের জমি জবরদখলসহ পাহাড়ের ঝিড়িতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে এবং ভূমি দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে তরুন সমাজের উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তরুন সমাজের থোয়াই অং মারমা সঞ্চালনায় বক্তব্যে রাখেন এডভোকেট উবা থোয়াই মারমা, অংচিংউ মারমা, সুরেজ ত্রিপুরা, বিটস তংচঙ্গ্যা, থোয়াই ক্যজাই সহ সমাজের তরুনরা।


মানববন্ধনের বক্তারা বলেন, গত ৬ সেপ্টেম্বর লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েনপাড়ার কালাইয়া ঝিড়িতে কীটনাশক ছিটিয়ে মাছ শিকার করা হয়েছে। এতে ঝিরিতে থাকা বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠে। এছাড়াও কীটনাশকের কারণে ওই পানি ব্যবহার করতে পারছে না স্থানীয়রা। এমন জঘন্য কর্মকান্ডের মাধ্যমের ত্রিপুরা ও ম্রোদের খাবার পানি এখন বন্ধ হয়ে গেছে। তাই এ কাজের জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তরুন সমাজরা।