শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বিএনপিকে মাটিরাঙ্গায় আর কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না

১০০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

বিএনপিকে মাটিরাঙ্গায় আর কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না মন্তব্য করে আওয়ামীলীগের জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা বলেছেন, বিএনপি-জামায়াতের দু:শাসনের কথা খাগড়াছড়িবাসী ভুলেনি। ২০০১-২০০৬ সালে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ২৭ জন নেতাকর্মীকে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ যখন উন্নয়নের সুফল ভোগ করছে তখন আবারো বিএনপি ২০০১ সালে ফিরে যেতে চায়।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের হাতে নিহত যুবলীগ নেতা শহীদ ইব্রাহিম চত্বরের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামীলীগের নেতাকর্মীদের এলাকাছাড়া করা আর সরকারী টাকায় উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে বিএনপির অফিস করা ছাড়া ওয়াদুদ ভুইয়া আর কোন উন্নয়ন করেননি বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। তিনি বলেন, ওয়াদুদ ভুইয়া পাহাড়ে আবারো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাকে খাগড়াছড়িতে আর কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবেনা বলে হুশিয়ারী উচ্চারন করে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রাকিবুল হাসান’র সভাপতিত্বে ও মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোন্দকারের সঞ্চালনায় স্মরণ সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, যুগ্মসম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার ও খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্মরণ সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাটিরাঙ্গা পৌর শহরের মাটিরাঙ্গা-গোমতি সড়কের সংযোগস্থলে শহীদ ইব্রাহিম চত্বরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।