শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

৫০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭আগস্ট) বিকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জ্বালানী তেল সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও ভোলায় ছাত্রদলের নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দলের আঃ রহিম হত্যা ও সারা দেশে গুম খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।

“তেলের দাম কমাই দে নইলে গদি ছাইড়া দে” “তেলের দাম বৃদ্ধি কেনো জবাব চাই জবাব চাই” এসব স্লোগানে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে এসে যোগ দেন।

শনিবার ২৭ আগষ্ট বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার।

এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, জেলা যুবদলের সভাপতি মাহবুলুল আলম সবুজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন।

দেশে এখন নীরব দুর্ভীক্ষ চলছে মন্তব্য করে বক্তারা বলেন, দেশের মানুষ খুব কষ্টে আছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেশের মানুষ কে বাঁচান। লোডশেডিং দৈনিক এক ঘন্টা করার কথা বলে ক্রমাগত লোডশেডিং দেয়া হচ্ছে। ফলে ভোগান্তি হচ্ছে সারাদেশের মানুষ।

ইভিএম ভোট গ্রহণের বিষয়টি বিএনপি সমর্থন করে না মন্তব্য করে বক্তারা আরো বলেন, এ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবেনা। আন্দোলন করে এ সরকার কে হঠাতে হবে। নেতাকর্মীদের খুন, গুম হত্যার করার প্রশ্নে তারা বলেন, আমরা এখনো ধর্য্য ধরে আছি যেদিন দেয়ালে পিঠ ঠেকে যাবে সেদিন থেকে কেহই রেহাই পাবেন না।

এছাড়াও সকল জনগনকে সমান সুযোগ দিতে পুলিশের প্রতি আহবান জানান তারা।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন- সাধারন সম্পাদক জয়নাল আবেদীন খন্দকার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।