শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কর্ণফুলী নদী পথে পাচারকালে ২লাখ টাকার সেগুন কাঠ জব্দ

১১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীপথে গভীর রাতে অভিনব পন্থায় পাচারকালে সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার রাতে কর্ণফুলী নদী পথে কাঠ পাচারকালে কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায় এবং প্রশান্তি পার্কের নদীর ওপার হতে অভিনব পন্থায় বাঁশের চালি আকারে পাচারকালে সেগুন গোলকাঠ ও রদ্দা জব্দ করে। যার পরিমাণ ১শ’ ঘনফুট কাঠ যার বাজার মূল্য প্রায় ২লাখ টাকা।

পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, আমরা গোপন সংবাদ পেয়ে কাঠগুলো জব্দ করি। তবে কাউকে গাছের সাথে পাওয়া যায়নি। গত বুধবার একই এলাকা হতে ৪০ঘনফুট কাঠ আটক করা হয় বলে জানান তিনি। আটককৃত গাছগুলো অফিস হেফাজতে রাখা হয়েছে।