শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

ডিপ্লোমা কোর্স ৩বছর নয় ৪ বছর চায় শিক্ষার্থীরা, ৪দফা কার্মসুচী ঘোষণা

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কাপ্তাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

৫৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

৪ বছরের কারিগরি ডিপ্লোমা কোর্স ৩ বছরে রূপান্তরের ঘোষনায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার (২৪আগস্ট) দুপুরে বিএসপিআই শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউটে এসে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে ঘোষণা দেয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি যে সিদ্বান্ত নিয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। ৩ বছর নয়, কোর্স ৪ বছর চায় শিক্ষার্থীরা। এ দাবি মানা না হলে আন্দোলন চলার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এবং ৪ দফা কর্মসূচির ঘোষণা দেন।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে ৪ দফা কর্মসূচির ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অটোমোবাইল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের ছাত্র মো. খোকন। এবং বক্তব্য রাখেন সিভিল উড ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যয়নরত ফয়সাল হোসেন বাতিন।

শিক্ষমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসময় সিভিল উড ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যয়নরত ফয়সাল হোসেন বাতিন বলেন, শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা আমাদের জন্য যথোপযোগী নয়। আমরা এমন সিদ্ধান্ত মানি না। এবং বিক্ষোভ সমাবেশে আরো বলা হয়

৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কেন্দ্রিয় সম্মেলনে ডিপ্লোমা কোর্সকে চার বছর রাখার জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বা ঘোষণা না দিলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ পরবর্তী আন্দোলনের রূপরেখা প্রণয়ন করা হবে বলে ঘোষনা করে।