শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বান্দরবানে সরকারি দপ্তরের সেবার মান লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

৪৪

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় সরকারি দপ্তর সমূহের সেবার মান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বান্দরবান ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় এই গনশুনানি অনুষ্ঠিত হয়।

এসময় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অং চ মং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।

এছাড়াও গনশুনানিতে অনলাইন জুমে সরাসরি ৩৫ জন অংশগ্রহন করেন।

এসময় সেবা গ্রহীতারা অনলাইন ও অফলাইনে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে সেবাগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, হয়রানি ও ভোগান্তির কথা তুলে ধরেন। পরে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার এর উপপরিচালক লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন, ডেপুটি সিভিল সার্জন ডা.এম এম নয়ন সালাউদ্দীন, ডিস্ট্রিক্ট পলিসি সাধারণ সম্পাদক লাল জার লম বমসহ অনুষ্ঠানে সরকারি দপ্তর ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের উর্ধতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।