শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে রাঙ্গামাটি জেলা প্রশাসক

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান দু’টি ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছে। মঙ্গলবার(২৩আগস্ট) বিকালে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কাটাপাহাড় এবং ২ নং রাইখালী ইউনিয়ন জগনাছড়ি এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর সমুহ পরিদর্শন করেন। এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক উপকারভোগীদের সাথে কথা এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক রাইখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে।