শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

খাগড়াছড়ির গুইমারায় গাছ বোঝাই ট্রাক উল্টে নিহত ২, আহত ৮

৪৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকায় কাঠ বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মোঃ আলমগীর (৪২) এর অবস্থা আশংকাজন হওয়া তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে প্রেরণ করা হয়েছে। নিহত এবং আহত সকলেই মানিকছড়ি উপজেলার গ্চছাবিল এলাকার শ্রমিক।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিন্দুকছড়ি এলাকা থেকে কাঠ বোঝাই ট্রাকটি মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় আসার পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনার মৃত্যু হয়। গাড়িতে থাকা অন্যনারাও গুরুতর আহন হন।

পরে স্থানীয়দের সহায়তা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ রাজু (৩৫), পিতা-আলতাফ হোসেন ও মোঃ ইলিয়াস (৩৫), পিতা- আব্দুল কাদের দুজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মোঃ আলমগীর (৪২) কে চমেক হাসপাতালে প্রেরণ করা করেন।
অন্যান্য আহতরা হলেন, আবু সালেহ (৩০), পিতা- সুলতান, আমিনুল ইসলাম (৫২), পিতা- মুনসুর আলী, শাহ জামাল (৩৮) পিতা- হাতেম আলী, সাদ্দাম হোসেন (৩৫), পিতা- ফুল মিয়া, কিছল মিয়া (৩৫), পিতা- মোঃ হানিফ, মোঃ সোহেল রানা (২২), পিতা- আবুল কালাম, মোঃ ইউছুফ মিয়া (৩৭), পিতা- জোহর আলী, মোঃ ওহিদুল ইসলাম (৩২), পিতা- নুরু মিয়া আহত হন। আহতরা সকলেই মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মানিকছড়ি থানার এসআই শংকর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সুরতাহাল শেষে ঘটনাস্থল গুইমারা হওয়াতে মরদেহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতলে চিকিৎসাধীণ অবস্থা আছেন।