শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

৪৯৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন পান্নাবিল এলাকায় গলায় ফাঁস দিয়ে মীম আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৫ আগস্ট) প্রতিদিনের ন্যায় দুবোন এক সাথে ঘুমাতে যায়। এর আগে সন্ধ্যা রাতে খাবার না খাওয়ায় মীমকে বকাঝকা করেন তার মা। এক পর্যায়ে রাতের কোনো এক সময়ে নিজ ঘরে শাড়ি টাঙ্গিয়ে আত্মহত্যা করে। ভোরে তার মা নামাজ পড়তে উঠে দেখেন তার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত মীম পাঞ্জারাম পাড়া স্কুলের ৮ম শ্রেনির ছাত্রী। তবে দীর্ঘদিন সে বিদ্যালয় যাওয়া বন্ধ করে দেন। সে ঐ এলাকার আব্দুর রহিম’র ছোট মেয়ে।

মানিকছড়ি থানার এসআই শংকর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন তার পিতা আব্দুর রহিম। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।