শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মহালছড়িতে কিশোরী ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

১১৮

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)র সহযোগিতায় এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি সহযোগিতায় মহালছড়ি বনাম গুইমারা উপজেলার কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহনে প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৪ টায় মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মুবাছড়ি ইউনিয়নের হেডম্যান খ্যাচিং চৌধুরী, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালেেয়র প্রধান শিক্ষক মমং মারমা, মুবাছড়ি ইউনিয়নের নারী সদস্য শ্যাংথুইমা মারমা, নারী ইউপি সদস্য কামনা চাকমা, ইউপি সদস্য উসাপ্রু মারমা, সিঙ্গিনালা শাপলা ক্লাবের সভাপতি আনুমং মারমা। এছাড়াও কেএমকেএস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী কাজল বরণ ত্রিপুরা, প্রকল্প মনিটরিং ও এভ্যুলেশন কর্মকর্তা মানস ত্রিপুরাসহ অন্যান্য কর্মী বন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, খাগড়াপুর মহিলা কল্যান সমিতির কর্মসূচী সংগঠক কাম প্রশিক্ষক স্বপ্না চাকমা।

৬০ মিনিটের খেলার দ্বিতীয়ার্ধে মহালছড়ি উপজেলা কিশোরী ক্লাবকে ২-০ গোলে হারিয়ে গুইমারা উপজেলা কিশোরী ক্লাব জয় লাভ করে।