শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবস পালন

৬০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১২আগস্ট) সকাল ১১টায় প্রশান্তি পার্কে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে বিশ্ব হাতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটিতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খান(ডিএফও)। প্রধান অতিথি ছিলেন অশ্রণীভূক্ত বনাঞ্চল বনীকারণ বিভাগীয় কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ। বিশেষ অতিথির বক্তত্য রাখেন সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দ্লু লতিফ, সহকারী বনসংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা ও চিড়াই কাঠ ব্যবসায়ী সহ-সভাপতি লোকমান আহমেদ। এসময় এলাকার সচেতন লোকজন, বনকর্মকর্তা, বনকর্মী ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন হাতি আমাদের শত্রু নয় বন্ধু। এদের উত্ত্যক্ত না করে ভালবাসতে শিখি। তাহলে হাতি-মানুষের মধ্যে সংঘাত নিরসন হবে।