শিরোনাম
দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাই

থানচিতে মহিলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নাইক্ষ্যং পাড়া কিশোরী দল

৪৫

॥ থানচি উপজেলা প্রতিনিধি॥

“আন্তঃ প্রজন্ম সংহতিঃ, গড়ে তুলি সবার জন্যে সুন্দর পৃথিবী” এই প্রতিপাদকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে “আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্প” এ প্রকল্পে এনজিও তহজিংডং আয়োজনে বান্দরবানে থানচিতে বলিবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে থানচির বলিবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় নাইক্ষ্যং পাড়া কিশোরী দল বনাম আইলমারা পাড়া কিশোরী দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার অংশগ্রহনকারী দুই দলের মধ্যে টান টান উত্তেজনা পুর্ন খেলার পর নাইক্ষ্যং পাড়া কিশোরী দলে থেকে মাচোওয়াং মারমা গোলের মাধ্যমে আইলমারা পাড়া কিশোরী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন দল হিসাবে জিতলেন নাইক্ষ্যং পাড়া কিশোরী দল। এ মহিলা ফুটবল টুর্নামেন্ট মাঠ পরিচালনা রেফারি হিসাবে দায়িত্বে ছিলেন, নুহাই মারমা। এবং তহজিংডং এর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মংথুই নু মারমা, মেপ্রু মারমা ও ইউস ত্রিপুরা খেলার সার্বিক সহযোগী পরিচালনা দায়িত্বে ছিলেন।

এ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্ঠানে সাংবাদিক চহ্লামং মারমা উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচির বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোঃ মোজাহিদ হোসাইন, তহজিংডং এর প্রোগ্রাম অফিসার সাচিং মারমা, প্রজেক্ট কো-অর্ডিনেটর রমেশ তংচঙ্গা, বলি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা উয়ইংনু মারমা, বলিপাড়া ইউপি সদস্য সজল কর্মকার প্রমুখ।

উল্লখ্য, এই টুর্নামেন্ট আওতায় গতকাল একই মাঠে বলিপাড়াকে শূন্য এক গোলে হারিয়ে নাইক্ষ্যং পাড়া ফাইনাল খেলা যোগ্যতা অর্জন করেন। অপর দিকে ডাকছৈ পাড়াকে ২-৩ গোলে পরাজিত করে আইলমারা পাড়া ফাইনাল খেলা যোগ্যতা অর্জন পান।