শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

প্রোগ্রেসিভ এর উদ্যোগে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

৫২

॥ স্বৃতিবিন্দু চাকমা ॥

রাঙ্গামাটির জুরাছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর উদ্যোগে ১৫০ জন কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকালে ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ১ নং জুরাছড়ি ইউনিয়নের ১৫০ জন কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন, ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা। কৃষকদের উদ্দেশ্য চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাষাবাদ যোগ্য কোন জায়গা খালি থাকতে পারবেনা, তারই ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকটি খালি জায়গায় বিভিন্ন সবজি চাষ সহ ফলজ বাগান সৃজন করতে হবে।

তিনি আরো বলেন, প্রোগ্রেসিভ বেসরকারি উন্নয়ন সংস্থা হলে ও নারীদের স্বাস্থ্য সচেতনতা নারী ক্ষমতায়ণ বাল্য বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন গ্রামে কিশোর কিশোরী ক্লাব গঠন করে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছে। তাই সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহ অনেকটা প্রতিরোধ হয়েছে এজন্য তিনি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিতরণকালে সংগঠনটির পক্ষ হতে বক্তব্য রাখেন, প্রোগ্রেসিভ প্রতিনিধি সুর চাকমা।