শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

খাগড়াছড়ি গুইমারায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

৬২

॥ মাইন উদ্দিন বাবলু ,গুইমারা ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় শান্তি পরিবহন ও মালবাহী কাভার ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষের ভ্যান চালক নিহত হয়েছে। নিহত কাভার ভ্যানের চালক মোঃ শহিদুল ইসলাম (৪০) বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্রগ্রাম থেকে আসা শান্তি পরিবাহন এর সাথে খাগড়াছড়ি গামী কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, খাগড়াছড়ির শান্তি পরিবহন গাড়ীগুলো বেপরোয়াভাবে চালায় যার কারণে দুর্ঘটনায় পতিত হয়। গাড়ির চালক ও সুভারভাইজারদের কাজের কোন মিল নেই। লোকাল গাড়ির মত যত্রতত্র যাত্রী ও মাল বহন করে এ পরিবহনটি।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে গুইমারা থানার পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় কাভার্ড ভ্যান চালক শহিদুল ইসলাম (৪০) কে চিকিৎসার জন্য মাটিরাংগা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।