শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন বিআরডিবি চেয়ারম্যান স্বপন বড়ুয়া

৫৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

ভারতের কলকাতাস্থ সাংস্কৃতিক সংগঠন শ্রুতিবৃত্ব ও বাংলাদেশের ‘আলোকিত বাংলার মুখ’ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুই বাংলার সম্প্রীতি উৎসব, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত হলেন, রাঙ্গামাটির কাপ্তাই ইউসিসি লিঃ কেন্দ্রীয় (বিআরডিবির) সমবায় লিমিটেডের চেয়ারম্যান স্বপন বড়ুয়া। সম্প্রতি কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এদিকে তাঁর এই অর্জন তিনি কাপ্তাইয়ের জনসাধারণ ও সমবায়ীদের নিকট ভালবাসা ও আশীর্বাদ কামনা করেছেন এবং এ এ্যাওয়ার্ডটি তার প্রয়াত পিতা প্রধান শিক্ষক মুকুন্দ বিকাশ বড়ুয়া ও মাতা ইউপি সদস্য শ্রীমতি বিশাখা বড়ুয়া’র উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

এছাড়া তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ জাতীয় সমবায় পুরস্কার, ২০২২ সালে মাদার থেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত হন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চট্রগাম বিভাগের প্রাক্তন পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।