শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

রাজস্থলীতে ২দিন ব্যাপী আইন সম্পর্কে ধারণা প্রদান প্রশিক্ষণ

৮৮

॥ মোঃ আজগর আলী খান,রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ- স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষক, ধর্মীয়গুরু, জনপ্রতিনিধি মোটর বাইক চালক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বিভিন্ন আইন সম্পর্কে ধারণা প্রদান প্রশিক্ষণ দুই দিন ব্যাপী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ও মঙ্গলবার (৮ / ৯ আগস্ট) সকাল ১০ ঘঠিকার সময় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শান্তনু কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা এর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা,জাইকা প্রকল্লের প্রকল্প প্রতিনিধি উৎফল কুমার তনচংগ্যা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক হারাধন কর্মকার,সহ ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি উপস্থিত ছিলেন।

অনুষ্টানে ইউ এন ও বলেন, আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা মানব কল্যাণে সহযোগিতা করে আসছে। বাল্যবিবাহ নারী নির্যাতন যৌতুক প্রথা প্রচলিত আইন মেনে চলার জন্য অনুরোধ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন সড়কে ছোট ছোট যানবাহন গুলো সড়ক আইন মেনে চলার জন্য পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ও বাইকের নিবন্ধন করার জন্য তিনি পরামর্শ প্রদান করেন।