শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সরকার যত তাড়াতাড়ি বিদায় নিবে তত দেশের জন্য মঙ্গল

১১০

॥ মোহাম্মদ আজিজুল ইসলাম ॥

কেন্দ্রীয় বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেন- দেশে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর বেশিদিন নেই। শ্রীলঙ্কার মতো আ.লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাবে।

রবিবার (৩১জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত সারাদেশে নজিরবিহীন এবং জ¦ালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি’র এ নেতা বলেন- যত বড় বাজেট, তত দুর্নীতি। মেগা প্রকল্পের নামে টাকা পাচার করছে আ.লীগের নেতারা। আমরা না পারলেও শ্রীলঙ্কার মতো দেশের জনগণ হাসিনা সরকারকে টেনে মসনদ থেকে নামিয়ে দিবে। কর্ণফুলী টানেল তৈরি করতে যত টাকা খরচ হয়েছে তত টাকায় কর্ণফুলী নদীর উপর তিনটি সেতু নির্মাণ করা যেত।
কেন্দ্রীয় বিএনপি’র নেতা আরও বলেন- শেখ হাসিনা সরকার যত তাড়াতাড়ি বিদায় নিবে তত তাড়াতাড়ি দেশের জন্য মঙ্গল।

বিএনপি নেতা লুৎফর রহমান কাজল বলেন- সরকার বলছে দেশে বৈদশিক মুদ্রা রিজার্ভ আছে। কিন্তু পত্র-পত্রিকায় বলছে ভিন্ন কথা। দেশে তেলের সংকট, বিদ্যুৎ সংকট চলছে। এইভাবে বেশিদিন চলতে পারে না। তিনি এসময় দেশের জনগণকে হাসিনা সরকারকে টেনে হিঁচড়ে নামার জন্য উদাত্ত আহ্বান জানান।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি’র সহ-ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বিএনপি’র সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।