শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

রামগড়ে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ

৪৫

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

খাগড়াছড়ির রামগড় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ ভাবে দেশে আনার সময় বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করেছে ৪৩ বিজিবি’র (রামগড় জোন) সদস্যরা।

গতকাল ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কাশিবাড়ী বিওপির অন্তর্গত বড়খেদা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব শাড়ী জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটায় রামগড় ব্যাটালিয়ন’র (৪৩ বিজিবি) অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ লুৎফর রহমান’র নেতৃত্বে একটি টহল দল কাশিবাড়ী বিওপির বড়খেদা (জিআর-৮০২৪৬৮ এমএস ৭৯এম/১৬) নামক স্থানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে ভারত থেকে আনা শাড়ীগুলো রেখে পালিয়ে যায। পরে বিজিবি সদস্যরা শাড়ীগুলো জব্দ করে নিয়ে আসে। জব্দকৃত শাড়ীর বাজার মূল্য আনুমানিক ৩৯ লক্ষ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বর্তমানে জব্দকৃত ভারতীয় শাড়ীগুলো সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেছেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকান্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।