শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

৩৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন, কেক কাটা সহ নানা কর্মসূচির মধ্যমে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৭জুলাই) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অংসা মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা।

সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পাজেপ সদস্য মধু মঙ্গল চাকমা’সহ জেলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগ গঠন করা হয়েছিল। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম। “সেবা, শান্তি ও প্রগতি” এই তিনটি স্লোগানে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার পর থেকে দেশের আন্দোলন, সংগ্রাম ও দূর্যোগ মোকাবেলায় সব সময় মাঠে ছিল। দেশে করোনা মহামারি শুরুর পর থেকে করোনা সংক্রামক রোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ বলে মন্তব্য করেন।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে নেতা-কর্মীরা সংগঠনটির জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন করেন।